Thursday, June 28, 2012

স্পাম মেইলের বন্যায় আপনি প্লাবিত? তাহলে চলুন জেনে নেয়া যাক স্পাম মেইল থেকে বাচার উপায়!

বর্তমানে ইমেইলে স্পাম সমস্যা একটি জাতীয় সমস্যা। স্পাম মেইলের জালায় অনেকে প্রিয় মেইল এড্রেসটিও পরিবর্তন করে ফেলে। এ যেন মাথা ব্যাথার কারণে মাথাটাই কেটে ফেলা!



স্পাম মেইলকে কখনোই ১০০% বন্ধ করতে পারবেন না। তবে ৮০% বন্ধ করতে পারবেন আমার এই ট্রিক্স অনুসরণ করলে।
:D তাহলে চলুন জানা যাক সেই কাঙ্খিত পথ যা মুক্তি দিবে স্পাম মেইলের জালা থেকে।

Yahoo মেইলের জন্য পদ্ধতিঃ


ইয়াহুতে স্পাম মেইল বন্ধ করার জন্য বেশ কার্যকর পদক্ষেপ রয়েছে। না জানার কারণে অনেকেই ব্যবহার করতে পারছে না। SpamGuard নামের চমৎকার ফিচারে আমি আসলেই অনেক মুগ্ধ! এই ফিচার আক্টিভ করার পর আমার স্পাম ফোল্ডারে এক সপ্তাহে প্রায় ৪০+ মেইল জমা হয়েছে। এ থেকেই বুঝা যায় কি পরিমান স্পাম মেইল প্রতিদিন আসে।

Yahoo! Mail এ এক্টিভ করার উপায়ঃ-

সিলেক্ট Option তারপর Mail Options এ যান।

এখন General category তে যান।
নিচের দিকে দেখেন Automatically move spam to Spam folder নামে একটা বক্স আছে। যদি টিক না দেয়া থাকে তবে টিক দিয়ে দিন।
তারপর সেভ করে বেরিয়ে আসুন।



Yahoo! Mail Classic এ এক্টিভ করার উপায়ঃ


Yahoo! Mail toolbar থেকে Mail Options এ যান।

Spam এর নিচে থাকা Spam Protection এ সিলেক্ট করুন।
SpamGuard যদি ON করা না থাকে তবে অন করুন।
তারপর সেভ করে বেরিয়ে আসুন।

তবে এর পরেও যেসব স্পাম মেইল আসবে সেসব রিপোর্ট করবেন। তাহলে ইয়াহু সেটার খোজ পাবে।


Gmail এর জন্য পদ্ধতিঃ


(এই অংশটি নেয়া হয়েছে
এখান থেকে )

১. জিমেইলে লগ-ইন করে উপরের দিকে ডান পাশের সেটিং বাটনে ক্লিক করতে হবে।




২. নতুন পেজে আসা বিভিন্ন ট্যাব থেকে Filters ট্যাবে ক্লিক করতে হবে।




৩. এখন নিচ থেকে Create a New Filter এ ক্লিক করতে হবে।




৪. নতুন পপ-আপ উইন্ডোতে কয়েকটি ফিল্ড পূরণের জন্য দেখাবে।




৫. সেখান থেকে Has the Words ফিল্ডে in:spam লিখতে হবে।


৬. এরপর নিচের দিকে ডান পাশের Create Filter with this Search এ ক্লিক করতে হবে।


৭. পরবর্তী পপ-আপ বক্সে Delete it চেক মার্ক বক্স ও নিচের দিকে Apply filter to এর পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে Create Filter বাটনটিতে ক্লিক করতে হবে।


তাহলে নতুন একটি ফিন্টার খুলবে। এখন থেকে জিমেইলে কোনো স্প্যাম মেইল আসলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।


নতুন ইন্টারফেসের পদ্ধতি সামান্য ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটিও দেখে নিতে পারেন




আশা করি আপনাদের কাজে লাগবে।


ধন্যবাদ সবাইকে।

বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড বা কোম্পানির নামকরনের পিছনের কাহিনি

একটা ব্যাপার নিয়ে ভাবতাম এ্যাপল কোম্পানি কেনো নিজেদের নাম কলা না রেখে এ্যাপল রাখলো?  বিখ্যাত কোম্পনি গুলো কিভাবে তাদের নামগুলো চুজ করলো?এই ভাবনা থেকে ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম।এদের নামকরনের পিছনের কারন গুলো খুব ইন্টারেস্টিং মনে হলো।আজকে শেয়ার করবো এরকম কিছু কোম্পানির নামকরনের পিছনের কাহিনি।


মাইক্রোসফট শব্দটি আসলে এসেছে Microcomputer এবং Software থেকে।বিলগেটস Micro-Soft শব্দটি প্রথম ব্যবহার করনে ১৯৭৫ সালের ২৯ নভেম্বরে মাইক্রসফটের কো-ফাউন্ডার পল এ্যলেন কে লেখা এক চিঠি তে।পরে ১৯৭৬ এর ২৬শে নভেম্বরে তারা কোম্পানির নাম রেজিস্টার্ড করেন এই নামে।শেষ পর্যন্ত হাইফেন রিমুভ করে কোম্পানির নাম হয় Microsoft.


এ্যাপল কোম্পানির প্রথম স্লোগান ছিলো Bite into an Apple অথচ
Think Different বর্তমানে তার চেয়ে ও বেশি বিখ্যাত।সম্ভবত ফাউন্ডার স্টিভ জবস যখন তার বন্ধু স্টিভ ওযানিয়াক কে নিয়া গাড়ি চালিয়ে সান ফ্রানসেস্কো যাচ্ছিলেন তখন নাম রাখেন Apple Computer. স্টিভ এবং তার বন্ধু একটি কমুনিটি ফার্মে কাজ করতেন যেখানে এ্যাপল চাষ করা
হতো।৩ মাস পরে স্টিভ তার ব্যাবসা প্রতিস্ঠানের জন্যে অন্য কলিগদের নাম সাজেস্ট করতে বলেন বাট কেউ Apple Computers এর চেয়ে বেটার কোন নামে সাজেস্ট করতে পারেনি।আর বাকি টা তো ইতিহাস।


Hewlett-Packard এর নাম এসেছে এর ফাউন্ডার দ্বয় Bill Hewlett এবং Dave Packard এর নাম থেকে।সেটা ও একটু মজার।
Hewlett এবং Packard এক মত হতে পারছিলেন না নামটা কি হবে?
Hewlett-Packard অথবা Packard-Hewlett?
তো তার সিদ্ধান্ত নিলেন কয়েনের মাধ্যমে টস করবেন যে জিতবে সে রাখবে নাম।Packard জিতলেন এবং নাম রাখলেন Hewlett-Packard ১৯৩৯ সালে।


ফাউন্ডার Bob Noyce এবং Gordon Moore কোম্পনির নাম দিতে চেয়েছিলেন Moore Noyce কিন্তু তার আগেই একটা চেইন হোটেল কোম্পানি এই নাম রেজিস্টার্ড করে ফেলেন।তারা এও খেয়াল করেন যে
এটা অনেকটা more noise :P এর মতো উচ্ছারিত হবে।প্রথম বছর তারা
NM Electronics এই নামটা ব্যাবহার করেন।acronym of INTegrated Electronics থেকে আসে INTEL.


ইয়াহু র আসল নাম ছিলো Jerry and David’s Guide to the World Wide Web.১৯৯৪ সালের এপ্রিলে নতুন নামকরন করা হয় ইয়াহু।
backronym of “Yet Another Hierarchical Officious Oracle” হইলো ইয়াহু।Jonathan Swift তার Gulliver’s Travels এ সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।


Samsung শব্দটির কোরিয়ান মানে হলো ৩ তারকা। স্যামসাং গ্রুপ প্রধানত তিনটি কোম্পানী নিয়ে গঠিত।Samsung Electronics,
Samsung Heavy Industries and Samsung C&T.


LG হইলো কোরিয়ান দুটি জনপ্রিয় কোম্পানির নামের কম্বিনেশন।Lucky এবং Goldstar ।আমেরিকান বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন, এই আশায় কোম্পানির এই মিশ্রণ LG-হিসাবে করা হয় ১৯৯৫ সালে।
যদিও অনেকে মনে করেন Life’s Good থেকে LG এসেছে।


Adobe নামটি এসেছি Adobe Creek in Los Altos, California, থেকে এটা একটা নদী যা কো-ফাউন্ডার জন ওয়ার্নক বাড়ির পিছন দিক দিয়ে বয়ে গেছে।


এটা আসলে মালিকের মেয়ের নাম থেকে এসেছে।


SUN প্রতিস্ঠা করেন Stanford University র ৪ জন বন্ধু মিলে।SUN হইলো acronym for Stanford University Network.